The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে উপজেলা প্রসাশন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর সংসদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মুন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিসেস আক্তারুন্নেসা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌফিক আহমেদ খান, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মোহাম্মদ শরীফ প্রমুখ। ৮টি ইউনিয়নের  ৫শতাধিক শীতার্তদের মাঝে কম্বল দেয়া হয়।

Exit mobile version