The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে নৌ ডাকাতি, আহত ৭, ১০ লক্ষ টাকার মালামাল লুট

 

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় ৭ যাত্রী আহত হয়েছে। ডাকাতদল এসময় নগদ টাকা সহ ১০ ল টাকার মালামাল নিয়ে যায়। গত বুধবার রাতে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে ২০/২৫ জন যাত্রী বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ফেরিঘাটে আসার পথে ১০/১৫ জনের একদল সশস্ত্র ডাকাত দল ইঞ্জিনচালিত নৌকা দিয়ে ধাওয়া করে আড়াইহাজারের চৈতনখোলার দিকে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে স্বর্নালংকার ও নগদ টাকা সহ ১০ ল টাকার মালামাল নিয়ে যায়।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, মেঘনা নদীতে ডাকাতির ঘটনা আমার জানা নেই।

Exit mobile version