The voice of Brahmanbaria || Local news means the world is

নাটাই গ্রামে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

মনিরুজ্জামান পলাশ : শুক্রবার নাটাই গ্রামে তুচ্ছ ঘটনায়র জের ধরে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম হাবিবুর রহমান। তিনি নাটাই গ্রামের  মৃত : মাওলানা অলিউর রহমানের বড় ছেলে ।

জানা গেছে, সকালে তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কির সময় ছোট ভাই মাহবুবুর রহমান তার বড় ভাই হাবিবুর রহমানকে ঘুষি দিলে তার মৃত্যু হয়।

সদরথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তর্কাতর্কির জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

Exit mobile version