The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির জনসংযোগ

 

সর্বগ্রাসী দূর্ণীতি ও সর্বনাশা অপশাসনের বিরুদ্ধে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃস্থাপনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও তার সহযোগী অংগ সংগঠনের উদ্যোগে দিন ব্যাপী গণসংযোগ ও প্রচার পত্র বিলি কর্মসূচি পালন করা হয়। বুধবার সকালে জেলা পরিষদ সংলগ্ন রেল গেইট চত্তর হইতে গণসংযোগ ও প্রচার পত্র বিলি কর্মসূচি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কের দু-ধার দোকান পাট ও পথচারীদের মাঝে ১৮ দলীয় ঐক্যজোটের নেতা কর্মীরা প্রচার পত্র বিলি করেন। উক্ত কর্মসূচি পালনকালে কালীবাড়ী মোড়, ঘোড়া পট্টিমোড়, পৌর সুপার মার্কেট, আধুনিক সুপার মার্কেট, সড়ক বাজার মোড়, কুমারশীল মোড়ে পথসভাও অনুষ্ঠিত হয়।

ক্ষমতাসীন সরকারের অপকর্ম, দুশকর্ম, ব্যর্থতা ও হিংস আচরণের পরিসংখ্যান চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান  অ্যাডভোকেট হারুন আল রশিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঞা, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,জিল্লুর রহমান, হাজী মোঃ জাহাঙ্গীর, আলহাজ্ব সিরাজুল ইসলাম,হেবজুল বারী, আলহাজ্ব এ, বি, এম মোমিনুল হক, মৌলানা শওকত আমীন(বীর মুক্তি যোদ্ধা, মনির হোসেন, আলি আজম, হাজী মিজানুর, লোকমান হোসেন, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, রাশেদ কবির আখন্দ, তৈমুর আলম।
মোঃ আলমগীর হোসেনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, এডঃ সফিকুল ইসলাম. এডঃ গোলাম সারোয়ার, আবু শামীম আরিফ, শেখ মোঃ আজিম, নিয়ামুল হক, জসিম উদ্দীন রিপন প্রমুখ।(প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version