| নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের আধ্যাত্মিক সাধক কবি ‘মলয়া’ গানের ¯্রষ্টা মহর্ষি মনোমোহনের ১৩৫ তম জন্মবাষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৪.০১.১৩) থেকে মহর্ষির সমাধিস্থল সাতমোড়ার ‘আনন্দ আশ্রম’ প্রাঙ্গণে দু’দিন ব্যাপী ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যে ‘দয়াময়’ নামের হাজার হাজার ভক্তবৃন্দ সাতমোড়া গ্রামে এসে পৌঁছেছেন। |