The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে জিয়াউর রহমান এর ৭৭তম জন্মদিন পালিত

প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি‘র উদ্যোগে শনিবার সকালে আলোচনা সভা,জন্মদিনের কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জন্মদিনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি‘র উপদেষ্টা আব্বাস উদ্দিন খান এফসিএ।

উপজেলা বিএনপি‘র সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জারু মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,সহসভাপতি মোঃ মানিক চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফাইজুর রহমান,সদস্য সচিব মহিউদ্দিন খান শ্যামল,যুগ্ম আহবায়ক তফসিরুল আলম তুষার,যুবদলের অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সেলিম ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম কোয়েল প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্বার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্বি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।সবশেষে প্রধান অতিথি জন্মদিনের কেক কাটেন।

Exit mobile version