The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হয়নি

শামীম উন বাছির ঃ জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)সহ ৭টি বাম রাজনৈতিক দলের নেতত্বে গঠিত গনতান্ত্রিক বাম মোর্চার ডাকা বুধবারের  অর্ধ দিবস হরতাল ব্রাহ্মণবাড়িয়ার কোথাও পালিত হয়নি। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল ব্রাহ্মণবাড়িয়ার জীবনযাত্রা। অফিস-আদালত, ব্যাংক-বীমা, দোকানপাট, স্কুল-কলেজ খোলা ছিল। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। তবে সকাল সাড়ে ৯টার দিকে হরতালের সমর্থনে সিপিবি জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ সাজিদুল ইসলামের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়।

Exit mobile version