The voice of Brahmanbaria || Local news means the world is

সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামালের ইন্তেকালে জেলা বিএনপির শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় রেডক্রিসেন্টের সাবেক অন্যতম সদস্য সৈয়দ মোশের্দ কামাল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন, কেন্দ্রীয় বিএনপির ভাইসচেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এডঃ হারুন আল রশিদ এবং সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

বিবৃতিতে নেত্রীবৃন্দ মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version