The voice of Brahmanbaria || Local news means the world is

পৈরতলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

শামীম-উন-বাছির : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৩০) মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে শহরের পৈরতলা রেল ক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সেপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী নিহত হয়েছে।

Exit mobile version