The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব সংহতির কমিটি গঠিত


শামীম উন বাছির ঃ বর্ণাঢ্য সম্মেলন ও কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব সংহতির কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে কাউন্সিলরদের ভোটাভুটির শেষে কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এড. রেজাউল ইসলাম ভূঞা শহরের স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে কমিটি ঘোষনা করেন। কমিটিতে সৈয়দ মোকাব্বেরকে সভাপতি, হোসাইন আহমদ রাজিবকে সিনিয়র সহসভাপতি, নজরুল ইসলাম শাহজাদাকে সাধারন সম্পাদক, আজিম খান বাবুকে  যুগ্ম-সম্পাদক ও সোলায়মান মজুমদারকে  সাংগঠনিক সম্পাদক করা হয়। সম্মেলন উদ্বোধন করেন যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি  লিয়াকত হোসেন খোকা।
Exit mobile version