The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়া স্থল বন্দরে আমদানী রপ্তানী বন্ধ

প্রতিনিধি॥ সোমবার পৌষ সংক্রান্তির কারনে আগরতলা স্থলবন্দরে শ্রমিকরা কাজ না করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানী রফতানী বন্ধ রয়েছে। জানা যায়, আগরতলা স্থলবন্দরে শ্রমিকরা পৌষ সংক্রান্তির অনুষ্ঠানে যোগ দেওয়ায় বন্দরে কাজ করছেন না। ফলে আগরতলা আখাউড়া বন্দর দিয়ে আমদানী রফতানী বন্ধ রয়েছে।

আখাউড়া স্থল বন্দরে আমদানী রফতানীকারক সমিতির সাধারন সম্পাদক মনির হোসেন বাবুল জানান, রবিবার সন্ধ্যায় আগরতলা ব্যবসায়ীরা এক চিঠিতে জানান আগরতলা বন্দরের শ্রমিকরা পৌষ সংক্রান্তির কারনে সোমবার কাজ করবেন না। এ কারনে সোমবার আমদানী রফতানী বন্ধ থাকবে।
তবে মঙ্গলবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

Exit mobile version