The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে শীতার্তদের মাঝে ১০০ কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার (১২.০১.১৩) বিকেলে শীতার্ত নারী পুরুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। রিপোর্টার্স ইউনিটির সহযোগিতায় স্থানীয় তিতাস সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আজহার হোসেন জামালের সভাপতিত্বে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশিষ্ট চিকিৎসক ডা. সাদেক মিয়া, নবীনগর থানার ওসি আবু জাফর, ওসি (তদন্ত) একেএম পেয়ার আহমেদ, প্রথম আলো ও এবিসি রেডিও প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের ব্যবস্থাপক এডভোকেট এনামুল হক চৌধুরী  প্রমুখ।
Exit mobile version