The voice of Brahmanbaria || Local news means the world is

হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং অঙ্গসংগঠন

রবিবার ও সোমবারের হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকালে মিছিলটি জেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপি’র সহ-সভাপতি সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহাবুব শ্যামলের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, হাফিযুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,যুবদলের আহবায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।

Exit mobile version