The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ১১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ২

কসবায় ১১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গতকাল শনিবার ভোরে উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন থেকে তাদের  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কসবা পৌর এলাকার জামাল হোসেনের ছেলে মো.কামরুল হাসান ছুটন-(১৮) এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মোঃ মফিজ উদ্দিনের ছেলে সামসুল হক-(১৯)।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোর ৪টার দিকে ট্রেনে করে পাচারের জন্য বস্তায় ভরে গাঁজাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।তিনি বলেন, তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

Exit mobile version