The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে জমি বিরোধের জের ধরে যুবক খুন

শামীম উন বাছির । ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক খুন হয়েছে। জানা যায়, উপজেলার বিষ্ণুপুর গ্রামের আবুল কালাম সাথে মহেষপুরের কামাল মিয়ার জমির জায়গা নিয়ে বিরোধ ছিল। গত ২৩ এপ্রিল সোমবার ভোরে আবুল কালামের নেতৃত্বে ৮/১০জন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে কামাল মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের হামলায় কামাল (৩৮), তার চাচা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও তার ভাই ময়দর আলী পুত্র রুবেল (২৫) গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় রুবেলকে ঢাকাস্থ হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহষ্পতিবার রাতে তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার দুপুরে নিহতের জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়।


Exit mobile version