The voice of Brahmanbaria || Local news means the world is

টি২০ ম্যাচ খেলতে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ আগরতলায়

ভারতের আগরতলা সাংবাদিকদের সাথে প্রীতি টি২০ ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেছেন । গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা আগরতলায় যান।সেখানকার এমবি স্টেডিয়ামে শনিবার সকাল ১০টায় ওই  প্রীতি ম্যাচে অংশ নিবেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। সফর সূচীতে ক্রিকেট ম্যাচ ছাড়াও সেখানকার প্রেসক্লাব ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করবেন তাঁরা। জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কাজী রওনক হোসেনের নেতৃত্বে  বেলা ১১টায় ২৮ সদস্যের ওই দলটি মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন। এ সময় আখাউড়া প্রেসক্লাবের আহবায়ক মো. রফিকুল ইসলাম ও সদস্য সচিব জুটন বনিকের নেতৃত্বে সাংবাদিকরা তাদেরকে অভ্যর্থনা জানান।প্রতিনিধি দলটি আগামী রবিবার বিকেলে দেশে ফিরবেন বলে জানা গেছে।

Exit mobile version