The voice of Brahmanbaria || Local news means the world is

গাঁজাসহ প্রবাসীর স্ত্রী গ্রেফতার

মনিরুজ্জামান পলাশ,  ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এলাকা থেকে ভারতীয় গাঁজাসহ এক প্রবাসীর স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় তার জিম্মা থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মহিলা হচ্ছেন জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের প্রবাসী আবদুল্লাহ আল মামুনের স্ত্রী খাদিজা বেগম ওরফে পপি (৪০)। এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত খন্দকার জানান, ‘গত বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এলাকা থেকে ভারতীয় এক কেজি গাঁজাসহ ওই মহিলাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গ্রেফতার করে। পরে পপিকে আখাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আবদুল কাদের বাদী হয়ে মামলা দায়ের করেন।’

Exit mobile version