The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ন্যাাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর বর্ষপুর্তি উদযাপন

আখাউড়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কসবা-আখাউড়া মডেল এরিয়ার কসবা সীমান্ত কমপ্লেক্স এর অফিস কার্যালয়ে ১৪ পাউন্ড কেক কেটে ২৮তম বর্ষপূতি উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চিফ জোনাল ম্যানেজার মো. ছায়েদুর রহমান ভূঁইয়া, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ ম হারুনুর রশিদ ঢালী, আখাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক মো. শাহ আলম, জোনাল ইনচার্জ মো. ফরিদুল রহমান ভূইয়া, জুলেখা বেগম, সিনিয়র ম্যানেজার আনোয়ার পারভেজ, মো. সফিকুল ইসলাম, মো. নিসারুল ইসলাম ভূইয়া, দাপ্তারিক কর্মকর্তা মো. নূরুন্নবী, সহকারী ইউনিয়ন ম্যানেজার মাহবুবুর রহমান, আবু কাউছার, আতিকুর রহমান, সাবিনা ইয়াসমিন, নবেন্দ্র সাহা, মজিবুর রহমান, নাজনীন সুলতানা, আবদুর রউফ প্রমুখ। এ অনুষ্ঠানে কোম্পানীর কসবা-আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়নের বীমাকর্মকর্তারা যোগ দেন। পরে চিফ জোনাল ম্যানেজার মো. ছায়েদুর রহমান ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় নিহত আখাউড়া পৌর এলাকার তারাগন গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী সুমা আক্তারে হাতে এক লাখ টাকার একটি মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেন।
Exit mobile version