The voice of Brahmanbaria || Local news means the world is

০১ টি বিদেশী রিভলবার, ০৬ রাউন্ড গুলি সহ ০১ জনকে গ্রেফতার

র‌্যাব-৯, ভৈরব ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নের্তৃত্বে অভিযান চালিয়ে অদ্য ২১/৪/২০১২ খ্রীঃ ভোর ০৩.৩০ ঘটিকায় বি-বাড়িয়া জেলার সদর থানাধীন কাউতলী মোড়স্থ হোটেল আল আরাফাত এর সামনে হতে ০১টি প্রাইভেটকার যাহার নম্বর ঢাকা মেট্টো-গ-১১-৪৬৬৭ এর ভিতর থেকে ০১ টি বিদেশী রিভলবার, ০৬ রাউন্ড গুলি সহ ০১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ শাহীন (৩৫), পিতা-মৃত সায়েদ মিয়া, সাং-কমলপুর পঞ্চবটি, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি, চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য যে,  সে দীর্ঘ  দিন যাবত ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, মারামারি, মাদক ক্রয় বিক্রয় সহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত আছে।   আসামীর বিরুদ্ধে বি-বাড়িয়া সদর মডেল  থানায় মামলা প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তি তারিখ ২১/৪/১২
Exit mobile version