The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ছিনতায়ের কবলে মুক্তিযোদ্ধা

এস.এ.রুবেল/ নবীনগর প্রতিনিধি: নবীনগরের এক মুক্তিযোদ্ধা দিনে দুপুরে ছিনতায়ের কবলে পরে অর্ধলক্ষাধিক টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ১৯/০৪ দুপুরে নৌকায় বসে ছিনতায়ের কবলে পরা শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আরু মিয়া এই প্রতিনিধিকে কান্না জড়িত কন্ঠে জানান, সকালে সদরে অবস্থিত সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি আসার পথে সদরের বড় বাজারে (চাউল বাজার) কয়েক জন দূর্বৃত্ত চোখে আলকাতরা লাগিয়ে হাতে থাকা ব্যাগ থেকে অর্ধলক্ষাধিক টাকা, মুক্তিযোদ্ধা সনদপত্র ছিনিয়ে নিয়ে যায়।
Exit mobile version