The voice of Brahmanbaria || Local news means the world is

ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের দক্ষতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা

আবুল হাসনাত মোঃ রাফি ॥  ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের দক্ষতা বৃদ্ধি ও সেবার মান বিষয়ক আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক কার্যালয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) ড. গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন চাকমা। বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদ আহমেদ, ইউপি চেয়ারম্যান নেসার উদ্দিন শেরশাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, এনজিও কর্মী এস.এম. শাহীন প্রমুখ। আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিব, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।সভায় বক্তারা সরকারের চলমান এ বৈপ্লবিক কর্মকান্ডকে আরো গতিশীল করার আহবান জানান।

Exit mobile version