The voice of Brahmanbaria || Local news means the world is

এবার দপ্তরবিহীন মন্ত্রী হলেন সুরঞ্জিত

অর্থ কেলেঙ্কারির দায় নিয়ে রেল মন্ত্রণালয় থেকে পদত্যাগ করা সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাতে সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।তথ্য বিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬-এর ধারা ৩(৪)-এর ক্ষমতাবলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সুরঞ্জিত সেনগুপ্তকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করেছেন।

Exit mobile version