|
সুহিলপুরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর এবং দক্ষিণ সুহিলপুরের বাসীন্দাদের মধ্যে দু’ঘন্টা ব্যাপি এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে সাচ্চু মিয়া(৩৫),রানোয়ারা বেগম(৩৯), জুয়েল মিয়া(৩০), ইউসুফ মিয়া(৫২), হাসেন মিয়া(৪২)ঈদন মিয়া(২৯), মমিন মিয়া(২৭),ধানা মিয়া(৩৫),ইদ্রিস মিয়া(৪৫) জেলা সদর হাসপাতালে ভর্তি আছে। অন্যরা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রব এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। |