The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়াবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট হুমায়ন কবীর

সাবেক উপমণ্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া  জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট হুমায়ন কবীর  বাংলা নববর্ষের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়াবাসী এবং প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া বাসীদের কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে দেশবাসীকে শুভ নববর্ষ জানান।
হুমায়ন কবীর তাঁর বাণীতে বলেন, বছর ঘুরে বাংলা নববর্ষ বাঙালির জীবনে সমাগত এক অফুরন্ত সম্ভাবনা নিয়ে। এটি চিরায়ত বাংলার বৈচিত্র্যময় ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। বাঙালির সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-আকাক্সক্ষা, আবেগ-অনুভূতি বিমূর্ত হয়ে ওঠে এদিনে।
তিনি বলেন, এদিন পুরনোকে পেছনে ফেলে নব উদ্যামে নতুনকে বরণ করে নেয় গোটা বাঙালি সমাজ। মেতে ওঠে অনাবিল আনন্দে। আমাদের পারিবারিক ও সামাজিক জীবন শিল্প-সাহিত্য-সংস্কৃতি, কৃষি-ব্যবসা-বাণিজ্য ইত্যাদি আয়োজনে বাংলা মাস ও তারিখের ভূমিকা চিরন্তন।

হুমায়ন কবীর সবার জন্য শুভ ও কল্যাণকর বাংলা নববর্ষ-১৪১৯ কামনা করেন।

Exit mobile version