The voice of Brahmanbaria || Local news means the world is

মাদক বিক্রির দায়ে ১ মাসের কারাদন্ড

আবুল হাসনাত মোঃ রাফি ॥ আজ বিকেল ৫টায় নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ নাজমুল আহসানের নেতৃত্বে এক বিশেষ অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা  ব্রাহ্মনবাড়ীয়া পৌর শহরের মধ্যপাড়া থেকে ১০ বোতল ফেনসিডিল সহ মোঃ আকতার হোসেন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে এবং ১ মাসের কারাদন্ড প্রদান করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ব্রাহ্মনবাড়ীয়া সার্কেলের পরিদর্শক আনোয়ার হোসেন ভূইয়াঁ জানান, মোঃ আকতার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদক বিক্রির দায়ে প্রায় ৭ টি মামলা রয়েছে ও এসব মামলায় ইতিপূর্বে সে কারাদন্ড ভোগ করে এসে আবার ও মাদক ব্যবসা শুরু করে। 

Exit mobile version