
পুলিশ সূত্রে জানা যায়, বসির উদ্দিন (বাচ্চ)ু গত ১৬ মার্চ রাতে গোকর্ণ গ্রামের মাফিক মিয়ার স্ত্রী সাহেদা খাতুনকে ধর্ষনের চেষ্ঠা করে মর্মে ২০ মার্চ থানায় বাচ্চু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নিযার্তন আইনে মামলা দায়ের করেন। নাসিরনগর থানায় মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। ভৈরব র্যাব-৯ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বুধবার বিকালে বাচ্চুকে গ্রেপ্তার করে সন্ধ্যায় নাসিরনগর থানায় সোর্পদ করেন।
নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ গোলাম ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বাচ্চুকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।{jcomments on}