The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে কেন্দ্রীয় কৃষকদলের নেতাকে ধানের শীষ সম্বলীত মূল্যবান চেয়ার উপহার

এস.এ.রুবেল : নবীনগর পৌর কৃষকদলের উদ্যোগে সম্প্রতি কেন্দ্রীয় কৃষকদলের নেতাকে ধানের শীষ সম্বলিত মূল্যবান চেয়ার উপহার উপলক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর কৃষকদলের আহবায়ক আমীরুল ইসলাম আমীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি তকদীর হোসেন মো: জসিম। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক মো: ইয়াকুব আলী ভূইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন খান টিটু, হাবিবুর রহামন হেলাল, মোসলেম, হেলাল, মোমেন, আলম, মজনু, রুহুল আমিন, আলাম মেম্বার, সেন্টু প্রমুখ। সভায় আলমগীরকে উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক ও মোমেন মৃধাকে পৌর কৃষক দলের যুগ্ম-আহবায়ক করা হয়। সভা শেষে পৌর কৃষক দলের আহবায়ক আমীর হোসেন আমীর কেন্দ্রীয় নেতা তকদীর হোসেন মো: জসিমকে ধানের শীষ সম্বলিত একটি মূল্যবান চেয়ার উপহার দেন।

 

কারিগরি ত্রুটির কারণে নবীনগরের খবর গুলো সরাইল ট্যাবে আপলোড করা হচ্ছে।

Exit mobile version