The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে স্কুল ছাত্রীর উত্যক্তের জের ধরে সংঘর্ষে আহত ১৫

প্রতিনিধি॥ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুল ছাত্রী উত্যক্তের জের ধরে দু’গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হয়েছে। এ সময় দাঙ্গাবাজরা ৮/১০টি ঘর ভাংচুর চালায়। জানা যায়, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের অলি মিয়ার কন্যা ও দাউদপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মোসলেমাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্যক্ত করত পার্শ্ববর্তী সাতগাঁও গ্রামের গ্রামের লোকমান মিয়ার পুত্র বখাটে নোমান (২২)। এ নিয়ে নালিশ দেয়া হলে কোন কর্ণপাত করেনি বখাটে নোমান। গতকাল দুপুরে উভয় পক্ষের লোকজন দা, বল¬ম, লাঠি নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। আধাঘন্টাব্যাপী সংঘর্ষে ১৫জন আহত হয়। সংর্ঘষ চলাকালে দাঙ্গাবাজরা ৮/১০টি ঘর ভাংচুর চালায়। আহতদের মধ্যে বোরহান মিয়া (২৫), সিফত আলী (৫০), রহম আলী (৬০), সরাফত আলী (৩৪), লোকমানকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মেদ নিজামী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Exit mobile version