The voice of Brahmanbaria || Local news means the world is

না ফেরার দেশে চলে গেলেন আশরাফ চেয়ারম্যান


মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলামের বড় ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের পাড়াতলী গ্রামের ইউপি চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম (৭২)  (আশরাফ চেয়ারম্যান) গতকাল শনিবার দিবাগত রাত  সাড়ে নয়টায় ঢাকা বাড়ডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি— রাজেউন ) । দীর্ঘ দিন যাবত তিনি ডায়াবেটিক রোগে ভুগছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন ।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ব্রাহ্মনবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট কম পরিবার  গভীর শোক প্রকাশ করেছেন । তারা বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জ্ঞাপন করেন । ঢাকায় প্রথম ও গ্রামের বাড়িতে ২য় ও  ৩য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয় ।

Exit mobile version