The voice of Brahmanbaria || Local news means the world is

মাদক বহনে রাজী না হওয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বহনে রাজী না হওয়ায় ৩জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ীরা। জানা যায়, উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সিএনজি অটোরিক্সা চালক হাবিবুর রহমান (৪০) কে মাদক ব্যবসায়ী লিয়াকত আলী আখাউড়া বর্ডার থেকে ভারতীয় ফেনসিডিল নিয়ে গঙ্গাসাগর আসার জন্য বলে। এতে রাজি না হওয়ায় গত বুধবার রাতে মোগড়া বাজারে সিএনজি অটোরিক্সা চালক হাবিবুর রহমান, তার শিশু পুত্র খায়রুল বাসার (১২), তার ভাতিজা মমিন মিয়া (১৮) কে মাদক ব্যবসায়ী লিয়াকত আলী, তৌহিদ মিয়া, মোঃ কালন মিয়ার নেতৃত্বে ৮/১০জন দা, লাঠি নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version