The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যানার ছিড়ে ফেলার চর্চা

মনিরুজ্জামান পলাশ// গত কিছুদিন পূর্বে শহরের প্রধান প্রধান অংশে সাবেক মন্ত্রী ও জেলা বি,এন,পির সভাপতি এডঃ হারুন আল রশিদ সাহেবের ১২ মার্চের আমন্ত্রণ মূলক ব্যানার কে বা কারা রাতের অন্ধকারে ছিড়ে ফেলে । এ নিয়ে পত্র পত্রিকায় ব্যাপক সমালোচনা হয়। এর কিছু দিন যেতে না যেতেই গতকাল রাতে শহরের রেল ক্রসিং এলাকায় জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লার ব্যানারটি কে বা কারা ছিড়ে ফেলেছে। এ ব্যাপারে শামীম মোল্লা জানান , এটা কোন সুস্থ রাজনীতির ধারা নয়। কিছুদিন পূর্বে এরাই আমাদের শ্রদ্ধেয় এডভোকেট হারুন আল রশিদের ব্যানার ছিড়ে ফেলে। একটি অশুভ শক্তি ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে এই কাজ গুলো করছে। কিন্তু আমরা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আছি এবং থাকব।

Exit mobile version