The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে পুলিশ পেটানোর আসামী গ্রেফতার

এস.এ.রুবেল : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার পুলিশের হাত থেকে ভিকটিম ছিনিয়ে নেওয়া ও পুলিশের উপর হামলার ৪ দিন পর  বুধবার  সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়ার গ্রামের ব্রীজের পাশে অভিযান চালিয়ে ভিকটিম সহ সেই পুলিশ পেটানো আসামী তারু মিয়া (৫০) কে গ্রেফতার করে।
জানা যায়, উপজেলা শিবপুর হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী শিবপুর গ্রামের আবু ছালেকের কন্যা তানিয়া আক্তার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে  ভদ্রগাছা গ্রমের তারু মিয়ার পুত্র এনামুলের নেতৃত্বে একদল দুবৃত্ত ২৫ ফেরুয়ারী অপহরণ করে  নিয়ে যায়। এই ঘটনায় ওই ছাত্রীর মা ঝড়না বেগম বাদী হয়ে বুধবার অপহরনের মামলা (মামলা নং- ৪৫) করলে ওই রাতেই পুলিশ ভিকটিমকে উদ্ধার করতে ভদ্রগাছা গ্রামে অভিযান চালায়। পুলিশ এনামুলের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসার পথে এনামুলের নেতৃত্বে আসামী সহ তার আত্মীয় স্বজন পুলিশের উপর হামলা চালিয়ে উদ্ধারকৃত তানিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের দুই কর্মকর্তা সহ ১০ জন আহত হয়।  বুধবার  সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়ার গ্রামের ব্রীজের পাশে এস আই কামাল আব্বাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ভিকটিম সহ সেই পুলিশ পেটানোর নায়ক তারু মিয়াকে (৫০) কে গ্রেফতার করে।
Exit mobile version