
এর আগে প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি ব্রাহ্মণবাড়িয়া শহরে হাসপাতাল রোডে নবনির্মিত জেলা রেজিস্টার ভবনের উদ্বোধন করেন ।
শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি , সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী , জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ একে এমদাদুল বারী , পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন , জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক , জেলা রেজিস্টার আবদুল জলিল ।
প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি তার বক্তৃতায় আরও বলেন, মার্চ মাস মুক্তিযুদ্ধের মাস , এ মাসে ঢাকা কাউকে ইজারা দেয়া হবেনা । বিএনপি বলছে তাদের ১২ মার্চের কর্মসূচীতে সরকার বাধাঁ দিবে। তারা নিজেরাই নিজেদের বাধা হবে, সরকার বাধা দেবে না।
কামরুল ইসলাম এমপি বলেন , বিএনপির জন্ম হয়েছে ষড়যন্ত্র ও মিথ্যাচারের মধ্য দিয়ে । তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি আহবান জানান ।