The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক-৩

এস.এ.রুবেল : নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ  
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার রাতে তিতাস নদী থেকে ভারতীয় ফেন্সিডিল ও স্পীড বোট সহ ৩ জনকে গ্রেফতার করে। গতকাল তাদের মাদকদ্রব্য আইনে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, গতকাল শনিবার ভোর রাতে নবীনগর থানার  এস.আই আব্দুল মালেক, মীর মাহাবুব ও মোর্শেদ আলম সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে, তিতাস নদীতে অভিযান চালিয়ে মনতলার নিকটবর্তী নদী থেকে সন্দেহ মুলক একটি স্পীড বোট আটক করে। ওই স্পীড বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ১লাখ টাকা মূল্যের ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ নরসিংদীর গোলাপ মিয়া (২০), মো: অভি মিয়া (১৮) ও স্পীড বোট চালক ছাদ্দাম হোসেন (২০) কে গ্রেফতার করে। ফেন্সিডিলগুলো কসবা থেকে নরসিংদী যাচ্ছিল। উল্লেক্ষ্য গত ২১/০২/১২ রাতে নবীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করে নবীনগর থানা পুলিশ।

Exit mobile version