The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় গুনীজন সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া গুণীজন সংবর্ধনা পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান হয়েছে ।
অনুষ্ঠানে এ বছর অর্থনীতিতে অবদানের জন্য সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান , সংস্কৃতিতে অভিনেতা প্রবীর মিত্র , শিক্ষায় ঢাকা  শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন , ভাস্কর্যে মৃণাল হক এবং সংগীতে ইমন সাহাকে সম্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য র , আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী ।
সংগঠনের সভাপতি মোঃ আবুল বাসেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান , পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন , জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক , বাংলাদেশ হিউম্যান রাইটস ও উন্নয়ন সংগঠক আরমা দত্ত , বীর শ্রেষ্ঠ মতিউর রহমান এর পতœী মিলি রহমান , স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিও , ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ । সাংবাদিক আল আমীন শাহীন এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেস্টা ডাঃ আশীষ চক্রবর্তী , সঞ্জিব ভটাচার্য এডঃ মাহবুবুল আলম খোকন ,কবি আবদুল মান্নান সরকার ,  শাহআলম সরকার , হাবিবুর রহমান পারভেজ প্রমুখ ।
সবশেষে শিল্পী  তপন চৌধুরী ও ক্লোজ আপ তারকা বন্দনা সঙ্গীত পরিবেশন করে ।

Exit mobile version