
আটক ব্যক্তির নাম সাজেদ মিয়া। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামের করম আলীর পুত্র।
র্যাব-৯ থেকে জানানো হয় , র্যাব-৯ ভৈরব ক্যাম্পের মেজর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে র্যাব ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ার শিববাড়িতে শিবু মল্লিকের ভাড়া করা ঘরের সামনে থেকে ঢাকা মেট্টো-ক-০২-০০৭৭ নম্বরের চোরাই প্রাইভেটকার, একটি বিদেশী রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে এবং এর সাথে জড়িত সাজেদ মিয়াকে আটক করে ।
ব্রাহ্মণবাড়িয়া শহরের শীর্ষ সন্ত্রাসী আতিক বাহিনীর প্রধান আতিক এ গুলো ব্যবহার করতো এবং র্যাবের উপস্থিতি টের পেয়ে আতিক সহ তার সহযোগীরা পালিয়ে যায় , সাজেদ মিয়া র্যাবের জিজ্ঞাসাবাদে এসব কথা বলেন।