
কারখানার কারিগরি বিভাগ সূত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার সকালে কারখানার উৎপাদন অব্যহত রাখার জন্য যে পরিমান গ্যাসের প্রয়োজন হয়। সে পরিমান গ্যাস সরবরাহ না পাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানার বিক্রয় বিভাগ সুএে জানা যায়, বিসিআইসি কতৃর্পক্ষ কারখানার চলতি অর্থবছরে ৪লক্ষ মেট্রিক ইউরিয়া উৎপাদন লক্ষমাএা নির্ধারন করেছে। চলতি অর্থ বছরের ৮ মাসে ২লক্ষ ১২হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হয়েছে। বর্তমানে কারখানায় ৬২ হাজার ২শ ৭৭ মেট্রিকটন সার মজুদ রয়েছে। তবে কারখানার উৎপাদন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় সার সংকটের কোন আশংকা নেই বলে জানিয়েছে কতৃর্পক্ষ।