The voice of Brahmanbaria || Local news means the world is

অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যানের গাড়ী থেকে ফেন্সিডিলসহ আটক ২

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যানের গাড়ী থেকে ৯০ বোতল ফেন্সিডিল সহ ২ যুবককে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরিফ এলাকা থেকে  তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মো. মোস্তাক  আহম্মেদ কমল নামে ওই উপজেলা চেয়ারম্যানের গাড়ী চালক ফারুক (৩০) এবং তার বন্ধু  কুলিয়ারচর এলাকার রেদওয়ান মিয়া(২৮)।

অভিযানে নেতৃত্ব দেওয়া আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো.মহসিন ভূইয়া, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গাড়ী( কিশোরগজ্ঞ ঘ-১১-০০৩০)তে তল্লাসী করে একটি বিস্কিটের প্যাকেটের নিচ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Exit mobile version