The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৯৭৮ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলার ঘুঘু নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৭৮ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করেছে পুলিশ। জানা যায়,গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কসবা উপজেলার ঘুঘু নদী ড্রেজিং করার সময় একব্যক্তি ৪ টি  ষ্ট্রীলের বক্স দেখতে পায়,এ খবর পেয়ে পুলিশ এসে বক্স গুলো উদ্ধার করে। বক্স গুলো খোলার পর তাতে ৯৭৮ রাউন্ড তাঁজা গুলি দেখতে পাওয়া যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো.শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা উপজেলার কাঁইয়ূমপুর ইউনিয়নের ঘুঘু নদী থেকে পরিত্যক্ত অব¯া’ায় ৯৭৮ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করেছি।এসব গুলি এলএমজি ও থ্রিনটথ্রি রাইফেলে ব্যবহার করা হয়।
Exit mobile version