The voice of Brahmanbaria || Local news means the world is

প্রতিমন্ত্রী আসবেন, তাই…..

এক বছর আগে ঘটে যাওয়া মিরসরাই ট্র্যাজেডির ঘাঁ এখনও শুকিয়ে যায়নি। সেই দিনের সেই খেলা, তারপর ভ্যানে করে বাড়ি ফেরা, দুর্ঘটনা….. চল্লিশটি তাঁজা প্রাণ অকাতরে চলে যাওয়া….

একনজন প্রতিমন্ত্রীর আগমনে ক্লাসের পড়া বাতিল করে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্দেশে আজ স্থানীয় রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রীকে যাত্রী পরিবহন নিষিদ্ধ পিক-আপ ভ্যানে গাদাগাদি করে উঠিয়ে ডে-কেয়ার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে। তারা এই ভ্যান গাড়িতে কতটা নিরাপদ এই প্রশ্নটি এতটুকু ভাবেননি সেই স্কুলের শিক্ষকরা? আজ যদি আরও একটি মিরসরাই ট্র্যাজেডি ঘটে যেত। তাহলে এর দায়ভার কে নিত?

Exit mobile version