
তিনি আরও বলেন, নারীরা জনগোষ্ঠীর অর্ধেক নয়, শ্রম শক্তির একটি বড় অংশ। জাতীয় অর্থনীতি উন্নয়নে তারা গুরত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আশুগঞ্জের ডে-কেয়ার প্রি-প্রাইমারী স্কুল এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রের সার্বিক সহায়তার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা।
জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজী আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাঈল হোসেন, চালকল মালিক সমিতির সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বপন, চালকল ব্যবসায়ী সমিতি সহ-সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম খান সাজু প্রমুখ। সেবা কেন্দ্রটিতে ৩০টি চাতাল কলের শ্রমিদের সন্তানদের ডে-কেয়ার পরিচর্যা প্রি-প্রাইমারী স্কুল শিক্ষা এবং নারী শ্রমিকদের স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়েছে।