The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২ অনুপ্রবেশকারী আটক

আবুল হাসনাত মোঃ রাফি ॥ আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে দুই অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, উপজেলার সীমান্তবর্তী সেনারবাদী এলাকা দিয়ে দুই যুবক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় স্থলবন্দর আই.সি.পি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল গ্রামের রাজ কুমার দাস (২৪) ও ঝন্টু দাস (২৩)। বেশ কিছুদিন পূর্বে তারা কুমিল¬া সীমান্ত দিয়ে ভারতের আগরতলায় অনুপ্রবেশ করেছিল। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে বলে জানান।

Exit mobile version