ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক নারী দিবস পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে নারীদের সুসজ্জিত এক বর্ণাঢ্য র্যালী স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।
র্যালীতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। সাংস্কৃতিক কর্মী স্মৃতি সবুরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্র্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী সদস্য শামীমা আক্তার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মুক্তি খান, পৌর কাউন্সিলদের পক্ষে বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার কাজল প্রমুখ। পবিত্র কোরআন তেলওয়াত করেন পৌরসভা মসজিদের পেশ ইমাম হাফেজ মুর্শিদ কামাল ও পবিত্র গীতা পাঠ করেন প্রশান্ত দাস ব্রহ্মচারী।