
পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের প্রদানকৃত তথ্য মোতাবেক পাথরিয়াদ্বার নামক এলাকায় মোঃ হান্নান খন্দকার এর বাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করা হলে সেখানে ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা প্যাকিং এর জন্য ব্যবহৃত বিপুল পরিমান প্যাকিং মেটারিয়েল পাওয়া যায়। এছাড়াও তার বাড়ীতে ধৃত মাইক্রোবাসটির অনুরূপ একই নম্বর সম্বলিত অপর একটি মাইক্রোবাস পাওয়া যায়। ধৃত আসামীদেরকে মাদকদ্রব্য এবং মাইক্রোবাসদুটিসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত ভারতীয় গাঁজা, মোবাইল এবং মাইক্রোবাস এর আনুমানিক মূল্য ৩২,৪৬,৯৫০/- (বত্রিশ লক্ষ ছেচল্লিশ হাজার নয়শত পঞ্চাশ) টাকা বলে বজিবিি পরচিালক অধনিায়ক এস এম মহেদেি হাসান ৩১ আগস্ট ২০২০ তারিখে সাংবাদিককে নান।