The voice of Brahmanbaria || Local news means the world is

৬নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করলেন সাদেকুর রহমান শরিফ

sadekআসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আসন নং-০৬ থেকে সাধারণ সদস্য পদে নির্বাচনের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর সাদেকুর রহমান শরিফ। মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনসহ অন্যান নেতৃবৃন্দ। এ সময় তিনি আসন নং-০৬ এর ভোটারগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version