
দলীয় সূত্র জানায়, গত ২০১৪ খ্রিষ্টাব্দের প্রথম দিকে সভাপতি ও সম্পাদক দিয়ে মাত্র ২ সদস্যের কমিটি ঘোষণা দেয় জেলা কমিটি। এর ২ বছর পর সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দিয়ে ৫ সদস্যের কমিটি অনুমোদন পায়। ৫ সদস্যের কমিটি দিয়ে পার হয়ে যায় আরো ৩ বছর। নানা চড়াই ওতড়ায় ও প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে ১৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি) ও সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন।