
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,আওয়ামীলীগ নেতা এম এ এইচ মাহবুবুল আলম।
৫ নম্বর ওয়ার্ডের কমিশনার আলী আহসান কাউসার জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে ৫ নং ওয়ার্ডের কর্মহীন ৩শ নারী-পুরুষকে এ খাদ্য সহায়তা দেয়া হয়।সহায়তার মধ্যে রয়েছে ৭ কেজি চাল ২ কেজি আলু এবং ১ কেজি ডাল।তিনি আরো বলেন এ পর্যন্ত ১ হাজার কার্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।