
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলী আহসান কাউসারের দাফন সম্পন্ন হয়েছে। ধর্মীয় মর্যাদায় বুুধবার বাদ যোহর শেরপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে ৫ দফায় শেরপুর ঈদগাহ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল বারী মন্টু, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, সরাইল উপজেলার সাবেক চেয়ারম্যান এড. আবদুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। পরে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে এই জননেতার প্রতি শ্রদ্ধা জানান।