The voice of Brahmanbaria || Local news means the world is

৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও সাজা প্রাপ্ত আসামী আটক


মুরাদ মৃধা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতাঃ
জেলার নাসিরনগরে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল শাহ(২৫) কে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। গতকাল রাত ৯টার সময় ফান্দাউক ইউনিয়নের সাহেব বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক রুবেল শাহ ফান্দাউক ইউনিয়নের শাহজান শাহের ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রুবেল শাহ একজন চিহিৃত ইয়াবা ব্যবসায়ী। তাকে এলাকার সকল মানুষ ইয়াবা ডন হিসেবে ডাকে।

নাসিরনগর থানার এসআই শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারে নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়ে ইয়াবা বিক্রি করার সয়ম ৪৪ পিস ইয়াবাসহ রুবেলকে আটক ককা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এসআই শামীম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে নাসিরনগর থানায় মামলা করেছেন। তিনি আরো জানান, সে এলাকায় মোটর সাইকেল চুরির সাথেও জড়িত। তার নামে মাধবপুর উপজেলায় মাদকদ্রব্য আইনে একাদিক মামলা রয়েছে।

অপরদিকে ৬ মাসের সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী রকিবুলকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। রকিবুল চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের ফকরুল ইসলামের ছেলে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাজেদুর রহমান রুবেল ও রকিবুলের আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আকটকৃতদের আদালতে প্রেরণ করা য়েছে।

Exit mobile version