
এবারের আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস ২০১৬ এর প্রতিপাদ্য বিষয় হলো “কিশোরীর যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার অধিকার- আমাদের অঙ্গিকার”। এ উপলক্ষ্যে গত ১৫ অক্টোবর সকালে আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে স্বদেশি কার্যালয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভাপতি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ট্রেজারার এ. কে. এম আশরাফুল হক এর সভাপতিত্বে এবং সম্পাদক সৈয়দ আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় আলোচনা অংশ নেন সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সদস্য নূরে আলম ছিদ্দিকী, মোঃ আশিকুর রহমান ভূঞাুু, নাজনীন আক্তার, আবু কাউসার খান, মোঃ আবুল হাসনাত অপু প্রমুখ। বক্তারা প্রতিপাদ্য বিষয়ের ভিত্তিতে জাতির বৃহত্তর স্বার্থে কিশোরীদের নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সুরক্ষায় মা বাবাদের বিশেষ মনোযোগী থাকার আহবান জানান।
এর পাশাপাশি সভায় কিছুদিনের মধ্যে ইন্ডাষ্ট্রিয়াল স্কুলস্থ শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষামঞ্চ চত্বরে ৩দিন ব্যাপী গ্রামীণ নারী উদ্যোক্তা পন্য মেলা আয়োজন এবং নারী মুক্তিযোদ্ধা, ধাত্রী মাতা, রতœগর্ভা মা, স্থানীয় সরকার প্রতিনিধি, কৃষি সংগঠক, অন্যায়ের প্রতিবাদকারী নারীকে বিশেষ সম্মাননা ও সনদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।প্রেস রিলিজ